আমি একাকী
বড় বেশী একাকী;
উপেক্ষিত,
আহত,
দলাপাকানো কাগজের মত
ছুঁড়ে ফেলা এককোণে।
আমি একাকী
চারপাশে কেউ নেই
নিরাপত্তা দেবার মতন,
দেখার কেউ নেই
আমার যন্ত্রণা।
চিৎকার করে উঠি হঠাৎ
তবে তাতে কোনও আশা নেই,
আমি খুব বেশী একা
এবং তা কেউ জানেনা।
Sunday, August 24, 2008
Sunday, August 10, 2008
অর্ধস্ফুট গোলাপের জন্য
প্রস্ফুটিত গোলাপ মনে করিয়ে দেয়
তোমার কথা
যার রঙ সবে দেখা দিয়েছে
মৃদুমন্দ বায়ুতে সুগন্ধির আভাস
যার সকল কিশলয় অর্ধফোটা।
আগামীর উৎকর্ষ তোমার পথে পথে
জ্বালাবে ভালবাসার দীপশিখা,
বিচরণ হবে তোমার ঐ মহাকাশে
সমুদ্রের প্রান্তে-প্রান্তরে
ভালবাসার স্রোতে ভেসে।
সাত রাজার গুপ্তধন খুঁজে বের করার মত
আবিষ্কার করছি তোমাকে
তোমার সৌন্দর্য অপরিমেয়
তুমি হে অর্ধস্ফুট গোলাপ কন্যা।
----------------------
১১ই আগস্ট, ২০০৮।
তোমার কথা
যার রঙ সবে দেখা দিয়েছে
মৃদুমন্দ বায়ুতে সুগন্ধির আভাস
যার সকল কিশলয় অর্ধফোটা।
আগামীর উৎকর্ষ তোমার পথে পথে
জ্বালাবে ভালবাসার দীপশিখা,
বিচরণ হবে তোমার ঐ মহাকাশে
সমুদ্রের প্রান্তে-প্রান্তরে
ভালবাসার স্রোতে ভেসে।
সাত রাজার গুপ্তধন খুঁজে বের করার মত
আবিষ্কার করছি তোমাকে
তোমার সৌন্দর্য অপরিমেয়
তুমি হে অর্ধস্ফুট গোলাপ কন্যা।
----------------------
১১ই আগস্ট, ২০০৮।
Saturday, August 2, 2008
নীহারকণায় লেখা শোকগাঁথা
কোনও এক স্নিগ্ধ সকালে
শীতল সূর্যোদয় লিখে চলেছে
আমাদের শোকগাঁথা নীহারকণায়,
হাজারো তুষারকণা হারিয়ে যায়
আলোর উৎসে।
প্রবল কোনও ঘূর্ণিপাকে
হারিয়ে যায় সবই,
যেন মৃত্যুচিন্তাও আমাদের ভাবিত করেনা।
অনবদ্য কবিতার মানে দাঁড়ায় এক স্তবকেই
যেমন সব সাদা কাগজই বলে এক কথা।
আঘাত পাওয়া অনুভূতিগুলো
পারলৌকিক বলেই যেন ক্ষণস্থায়ী,
তেমনি সংক্ষিপ্ত যেন কতগুলো হাড়ের
ধরে রাখা আমাদের নশ্বর দেহ।
বাগ্নীতা হারিয়ে যায়
প্রায়শ্চিত্তের দুঃশ্চিন্তায়,
মনে রাখা কঠিন তোমার হাতে রেখে হাত।
আজ চাই স্তব্ধ করে দেয়া কোনও স্পর্শ
ক্ষণস্থায়ী এই আবহাওয়ার পরিবর্তনে।
-------------------------------
প্রথম প্রকাশঃ সচলায়তন, ২০০৮।
Monday, July 21, 2008
নামহীন হাবিজাবি- ৩
বাইরে বিকাল। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই বাইরে নিকষ কালো আঁধারে ঢেকে যাবে। সময়ের ডানায় ভর করে আরেকটা দিন চলে যাচ্ছে। বয়েসের হিসেবের সাথে যোগ করে গেল আরেকটা দিন। রেখে যাচ্ছে কিছু স্মৃতি অথবা বাড়ছে কিছু দীর্ঘশ্বাস। সন্ধ্যা ঘনিয়ে আসবে দুপুর রাত তারপর রাত হবে গভীর। তারপর ? তারপর আরেকটা নতুন দিন, নতুন সূর্যোদয়। আবার সেই গতানুগতিক জীবনধারা। বৈচিত্র্যহীন, গতানুগতিক জীবনের মাহাত্ম্য বর্ণনা করার জন্যেই হয়তো আমাদের এই বেঁচে থাকা। বেঁচে থাকি আমরা, নিরলস কর্মীর মতন লিখে যাচ্ছি প্রতিনিয়ত আমাদের নিজেরই দিনলিপি। বর্ণনায় সাবলীলতা হয়তো নেই কিন্তু অনুভূতির কিছুমাত্র কম দেখিনা। মাতৃস্নেহে লালন করে যাচ্ছি আমাদের ফেলে আসা স্মৃতিগুলো। আনন্দময় স্মৃতিগুলো যেমন সঙ্গী তেমনি সঙ্গী ফেলে আসা দীর্ঘশ্বাসগুলো। বেঁচে থাকি আমরা, স্বপ্ন দেখছি নিয়মিত। পুরোনো স্বপ্নগুলো খানখান হয়ে ভেঙ্গে যায় আমাদেরই চোখের সামনে। স্বপ্নভঙ্গের সেই বেদনাকে তোয়াক্কা না করে আবারো স্বপ্নদেখার অভিলাষ জাগে মনে, স্বপ্ন দেখার সেই বিলাসিতা করতেই হয় আমাদের তাই আবারো স্বপ্ন দেখি আমরা। এর মাঝে কত ঝড়-ঝাপ্টা আসে, পাহাড় সমান প্রতিকূলতাগুলো শুষে নিতে চায় আমাদের। পঙ্গপালের মতন ঘিরে ধরে সবদিক থেকে। নিঃশ্বাস নিতে বড় কষ্ট হয় তখন, বাতাসে অক্সিজেনের যেন হঠাতই ঘাটতি হয়। তবুও প্রতিকূলতার পাহাড়কে জয় করি আমরা, অনেক সময় হয়তো তা সম্ভব হয়না কিন্তু হার মানার যে উপায় নেই। প্রকাণ্ড এই মহাযুদ্ধে আমাদের লড়ে যেতেই হয় শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত। ছন্দহীন, বৈচিত্র্যহীন এই জীবনকে আমরা লালন করে যাই পরম যত্নে।
Thursday, July 17, 2008
সূর্যাস্তটাকে ধাওয়া করে যাই
সূর্যাস্তটাকে ধাওয়া করে চলেছি
সূর্যোদয়ের দেখা পাবো বলে
নিয়তিটাকে হন্যে হয়ে খুঁজছি
আশাটাকে ধার করতে পারবো বলে।
কল্পনাগুলো অদৃশ্য হয়ে
জবাবগুলো স্পষ্ট হয়ে উঠবে
স্বপ্নেরা সত্য হবার মতই
আবারো সূর্যাস্তটাকে ধাওয়া করে চলি
নতুন প্রশ্নের জবাব পাবো বলে
আশাভরা হৃদয়কে ধাওয়া করে চলি
সত্যের দেখা পাবো বলে।
--------------------------------
প্রথম প্রকাশঃ সচলায়তন, ২০০৮।
সূর্যোদয়ের দেখা পাবো বলে
নিয়তিটাকে হন্যে হয়ে খুঁজছি
আশাটাকে ধার করতে পারবো বলে।
কল্পনাগুলো অদৃশ্য হয়ে
জবাবগুলো স্পষ্ট হয়ে উঠবে
স্বপ্নেরা সত্য হবার মতই
আবারো সূর্যাস্তটাকে ধাওয়া করে চলি
নতুন প্রশ্নের জবাব পাবো বলে
আশাভরা হৃদয়কে ধাওয়া করে চলি
সত্যের দেখা পাবো বলে।
--------------------------------
প্রথম প্রকাশঃ সচলায়তন, ২০০৮।
Saturday, July 12, 2008
নিয়তি ও স্বপ্নেরা
স্বপ্ন দেখি আমি অমুক হব
নাকি স্বপ্ন দেখাই আমার নিয়তি ?
স্বপ্ন দেখি আমি স্বাধীনভাবে বাঁচবো
স্বপ্ন দেখি শংকাহীনভাবে ভালবাসবো
স্বপ্ন দেখি ডানামেলা পাখি হব।
অদৃষ্টে কি লেখা শুধুই বেঁচে থাকা
নাকি স্বপ্ন দেখাই আমার অদৃষ্ট ?
আজ তাই ভয় হয় স্বপ্ন দেখতে
কারণ,
স্বপ্ন দেখাই যে আমার নিয়তি।
নাকি স্বপ্ন দেখাই আমার নিয়তি ?
স্বপ্ন দেখি আমি স্বাধীনভাবে বাঁচবো
স্বপ্ন দেখি শংকাহীনভাবে ভালবাসবো
স্বপ্ন দেখি ডানামেলা পাখি হব।
অদৃষ্টে কি লেখা শুধুই বেঁচে থাকা
নাকি স্বপ্ন দেখাই আমার অদৃষ্ট ?
আজ তাই ভয় হয় স্বপ্ন দেখতে
কারণ,
স্বপ্ন দেখাই যে আমার নিয়তি।
Thursday, July 10, 2008
কথার পাহাড় ও আমি
কথার পাহাড় যেন জমাট বাঁধছে ভেতরে,
আমি অসহায় !
কতশত কথা বলার ছিল,
আমি অসহায় !
আটকে আছে আমার এই নিথর দেহ
শত কথার পাহাড়ের নিচে
সত্যিই নিথর ?
নাকি আছে কিছু প্রাণের অবশেষ ?
আছে, আছে !!
নইলে কে বইবে কিছু অসহনীয় যন্ত্রণা ?
বলা হলোনা সেসব কিছুই
পারবোনা বলতে
কিছু যন্ত্রণাই তো, এর বেশিনা।
থাকুক।
আমি অসহায় !
কতশত কথা বলার ছিল,
আমি অসহায় !
আটকে আছে আমার এই নিথর দেহ
শত কথার পাহাড়ের নিচে
সত্যিই নিথর ?
নাকি আছে কিছু প্রাণের অবশেষ ?
আছে, আছে !!
নইলে কে বইবে কিছু অসহনীয় যন্ত্রণা ?
বলা হলোনা সেসব কিছুই
পারবোনা বলতে
কিছু যন্ত্রণাই তো, এর বেশিনা।
থাকুক।
Subscribe to:
Posts (Atom)