Thursday, May 22, 2008

যদি কোনদিন ...

যদি কোনদিন ঈশ্বর বলতেন আমায়
চেয়ে নাও, তোমার যা আছে চাইবার
আমি ঈশ্বরকে বলতাম
প্রতিটি সকাল যেন এমন হয়,
তোমার
নিঃশ্বাসের স্পর্শে যেন জেগে উঠি
যেন অনুভব করতে পারি
তোমার
ওষ্ঠের উষ্ণতা আমার অধরে
যেন তোমার
সান্নিধ্য বেষ্টন করে থাকে আমার অস্তিত্ব

আমার যে জানা হয়ে গেছে
পাবোনা কারো সাথে সেই অনুভূতি
যা পেয়েছি শুধুই তোমার সাথে।

Thursday, May 8, 2008

তাকে আমি কখনো দেখিনি....

ঘুমভাঙ্গা সকালের সূর্যোদয়ে তুমি আছো
যেন হেসে তুমি বলছো, "শুভ সকাল তোমাকে"।

সবুজ ঘাসের উপর জমে থাকা
ভোরের শিশির কণার চেয়েও দ্যুতিময়
তোমার হাসি যেন বলছে, "দিনটা ভাল কাটুক তোমার।"

কাঠফাটা রোদের ক্লান্ত দুপুরে
প্রত্যাশিত একটু ছায়ার চেয়েও
স্বস্তিকর তোমার হাতের স্পর্শ যেন
ভুলিয়ে দিচ্ছে সকল ক্লান্তি।

সমস্ত সুন্দরের মাঝে অনুভব করি তোমাকে
গত মুহূর্ত থেকেও আরো বেশি
দিনশেষে চাঁদের একফালি আলো হয়ে
যেন তুমি বলছো আমায়,
"শুভরাত্রি তোমায়, ঘুমিয়ে পড়ো এবার।
আমিতো আছিই তোমার পাশে, সবসময়।"

Tuesday, May 6, 2008

মেজাজ খুবই খারাপ ...

কিছুক্ষন আগেও আমার মনটা বেশ ভাল ছিল। কয়েক মিনিট আগেই একজন আমার মুঠোফোনে ফোন করেছিল। তারপর থেকেই একটু বিরক্ত লাগছে কোন এক অজানা কারনে।এমনটি নয় যে আমি তার সাথে কথা বলতে চাইনা।বরং বলতে পারেন যারা আমাকে ফোন করলে আমি সবচেয়ে খুশি হই তাদের মধ্যেই একজন ছিল।কিন্তু তাও বিরক্তির সূত্রপাত কোথা থেকে হল এখনও আমার বোধগম্য হচ্ছেনা।হয়তোবা ও যা বলেছিল আমার ভালো লাগেনি শুনতে।অথবা অন্য কোনও কারনে।মেজাজটা আমার এখন তিরিক্ষি হয়ে আছে একদম।চুপ করে শান্ত থাকার চেষ্টা করছি বলতে পারেন।কাউকে প্রশ্ন করে আমি উত্তর না পেলে খুবই বিরক্ত হই।কারন আমি কাউকে এমন প্রশ্ন করিনা যেটার উত্তর তার না জানার কথা।যখন কেউ সেই কাংখিত উত্তরটি না দিয়ে এমন কথা বলে যে, "জানতে হবেনা তোমাকে" অথবা মিথ্যা করে বলে- "আমি জানিনা"... তখন কি আপনারাও বিরক্ত হবেন না??প্রশ্ন রইল।আমাকে মনেহয় কেউ কোনদিন উপদেশ দিয়েছিল যে, মেজাজ খারাপ থাকলে অথবা খুবই বিরক্ত হলে নাকি খাতার মধ্যে কিছু লিখলে সেটি ভাল বোধ করতে সাহায্য করে।আমার বেলায় কিন্তু বেশ কাজ করে এটা। আমার মনকে অন্যদিকে নিয়ে যেতে সাহায্য করে বলতে পারেন।তবে শর্ত হল আমাকে বাংলায় কিছু লিখতে হবে তাহলে নইলে কাজ হবার সম্ভাবনা নেই।অনেকদিন পরে লিখলাম এখানে।এখন মনটা একটু স্থির হয়েছে বলতে পারেন।

Thursday, April 24, 2008

Monday, April 14, 2008

সাহচর্য

দু'চোখ বুজলে যেন
তোমার অবয়ব দেখি
তোমার চোখে যেন
সারা বিশ্ব দেখি,
তুমিই যে সমগ্র বিশ্ব আমার।

জানিনা কখন তুমি
এসেছো এতোটা কাছে
করেছো এতোটা আপন আমায়
এমন কোনো কালিতে লেখা হয়ে গেছে তোমার নাম
যা কখনোই মুছে যাবেনা
মুছে দেওয়া যাবেনা।

প্রতিটি মুহুর্তে যেন
অনুভব করছি তোমায়
সব দূরত্বই যেন নগণ্য আমাদের মাঝে
তুমি আছো আমার পাশে
নীরবে বলছো আমায়
পারবো সব বাধা ডিঙ্গাতে
কারণ, তুমি যে আছো আমার পাশে।


toxoid_toxaemia
15th April 2008
12.38am
---------------------------------------
প্রথম প্রকাশঃ রংগন(বৈশাখের দ্বিতীয় অন্তর্জাল পত্রিকা), ২০০৮।

Wednesday, January 16, 2008

Saturday, January 12, 2008